নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:
চাকদহ দুবড়া গ্রাম পঞ্চায়েতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মিলছে না বাসিন্দা সার্টিফিকেট, অভিযোগ গ্রামবাসীদের,ঘন্টার পর ঘন্টা গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে লাইনে,কেউ সকাল আটটা থেকে কেউবা এক ঘন্টার উপরে দাঁড়িয়ে বাসিন্দা সার্টিফিকেটের জন্য। কিন্তু তবু ও পাওয়া যাচ্ছে না সার্টিফিকেট। কেউ হয়তো দু তিন দিন ধরে কাজ বন্ধ দিয়ে সার্টিফিকেটের লাইনে দাঁড়াচ্ছেন। চাকদহ দুবড়া গ্রাম পঞ্চায়েতে এমনই অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের কেউ কেউ তাদের নিত্য কাজ বন্ধ দিয়ে সার্টিফিকেটের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন কিন্তু প্রতিবারই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে কোনো না কোনো অজুহাতে। শুধুমাত্র বাসিন্দা সার্টিফিকেট সেটাই নয়। এর সাথে আছে বংশ তালিকা এবং এসসি এসটি সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন। একজনের অভিযোগ যে দু তিনবার ফর্ম জমা দেওয়া সত্বেও তাদেরকে বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং পুনরায় আবেদন করতে বলা হচ্ছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাস। তিনি জানিয়েছেন যে গ্রামবাসীরা যে অভিযোগ করেছে তা পুরোপুরি ভিত্তিহীন কারণ পুনরায় আবেদন করতে তখনই বলা হচ্ছে মানুষকে যখন কোনরকম ভুল ত্রুটি থাকছে কাগজপত্রে। আর কোনরকম কোন অসুবিধা থাকলে তিনি আরো জানিয়েছেন যে গ্রামবাসীদের সেই অসুবিধার কথা পঞ্চায়েত প্রধানকে জানাতে। কিন্তু কাজ করা হচ্ছে না বা দীর্ঘক্ষন তারা লাইনে দাঁড়িয়ে আছে এই অভিযোগ পুরোপুরি ভুয়ো।

