চাকদহ তাতলায় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার সমর্থনে আয়োজিত হল এক মিছিল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ
চাকদহ তাতলায় তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার সমর্থনে আয়োজিত হল এক মিছিল।
আগামী ১৭ ই ডিসেম্বর নদীয়ার রানাঘাটে জনসভায় আসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার সমর্থ্য নেই চাকদহ তাৎলা দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার এবং তাতলা দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভাকে সফল করে তুলতেই আজকের এই বিশাল মিছিলের আয়োজন করা হয়। আজকের মিছিলের মূল উদ্দেশ্য ছিল যাতে আগামী ১৭ ডিসেম্বর অভিষেকের জনসভায় সকল কর্মী সমর্থকরা যোগদান করেন