মৌমিতা দেবনাথ,
চাকদহ খামারীপাড়ার তরুনির মৃত্যুতে তার স্মৃতিতে বৃক্ষরোপণ করা হল বিষ্ণুপুর হাইস্কুলে
নদীয়ার চাকদহ খামারী পাড়ার তরুণীর মর্মান্তিক মৃত্যু নিয়ে তোলপাড় হয়ে গেছে গোটা নদীয়া জেলা। মায়ের প্রেমিকের হাতে মৃত্যু হয়েছে বিষ্ণুপুর হাই স্কুলের ওই ছাত্রীর। লিপিকা মন্ডল নামে আঠারো বছরের ওই ছাত্রী বিষ্ণুপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীতে পড়তো।তাই ছাত্রীর স্মৃতিকে চিরজীবন স্কুলে বাঁচিয়ে রাখতে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে একটি বকুল গাছ লাগানো হয়েছে। উল্লেখ্য গত ১লা ফেব্রুয়ারি মায়ের প্রেমিক তাকে কুপিয়ে হত্যা করে। বিদ্যালয়ের পঠন-পাঠনের শেষে বিদ্যালয়ের খেলার মাঠের পাশে শিক্ষকদের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হলো। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে তার স্মৃতিচারণায় এক মিনিটের নিরবতা পালন করা হয়েছে। এ দিন বিদ্যালয় এর প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যরা লিপিকাদের বাড়িতে গিয়েছিল। গাছ রোপন করে সকল ছাত্র-ছাত্রীরা জানিয়েছে লিপিকা দিদির অকাল প্রয়াণে আমরা খুবই দুঃখিত, স্কুলের প্রিয় ছাত্রী তাদের এভাবে ফেলে চলে যাবে তা হয়তো মেনে নিতে পারছেন না কেউ। তাই তার স্মৃতিতে রোপন করা হলো বকুল গাছ। গাছটার মধ্যে দিয়ে দিদি আমাদের মধ্যে বেঁচে থাকবে। স্কুলের শিক্ষকরা জানালেন বড্ড হাসিখুশি স্বভাবের ছিল মেয়েটি। স্কুলের বকুল গাছটির মধ্যে চিরজীবন সে বেঁচে থাকবে।

