চা শ্রমিকদের পারিশ্রমিক নিয়ে সুখবর শোনালেন রাজ্যের শ্রম মন্ত্রী শ্রী মলয় ঘটক।

মালবাজার ব্লকের মিনবিলাস চা বাগানে ও ডামডিম গ্রাম পঞ্চায়েতের ডামডিম চাবাগান এলাকায় চা বাগানের শ্রমিকদের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের তরফে পরিচয় পত্র বিলি করা হয়। এদিন রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে বাগানের সামনে মঞ্চ তৈরি করে পরিচয় পত্র বিলির অনুষ্ঠান কর্মসূচি করা হয়। সেই মঞ্চে মন্ত্রী বলেন- বাম সরকারের সময় চা শ্রমিকদের মুজুরি ন্যূনতম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর মজুরি প্রায় চার গুন বেড়েছে। তিনি আরো বলেন চা শ্রমিক দের মুজুরি আগামী দিনে আরো বাড়বে বলে তিনি জানিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটকের ও মন্ত্রী বুলু চিক বরাইক সঙ্গে উপস্থিত আই এন টি টি ইউ সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শ্রম দপ্তরের আধিকারিকবৃন্দ, ও জলপাইগুড়ি আই এন টি টি ইউ সি সভাপতি রাজেস লাকড়া সহ অন্যান্যরা।
এদিন চা শ্রমিকদের মধ্যে পরিচয় পত্র বিলি প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক,মন্ত্রী বুলু চিক বড়াইক ,ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, – চা বাগান গুলিতে কর্মরত শ্রমিকদের ইপিএফ সহ বিভিন্ন তথ্য একটি কার্ডের মধ্য দিয়ে তুলে আনার জন্যই এই পরিচয়পত্র বিলি করা।এছাড়াও চা বাগানের শ্রমিকদের সার্বিক উন্নয়নের রাজ্য সরকার কাজ করছে বলে ওনারা জানিয়েছেন।রাজ্য সরকারের এহেন উদ্যোগে চা বাগানের শ্রমিক রা খুবই খুশি এবং রাজ্য সরকার কে ধন্যবাদ জানিয়েছেন।