চলন্ত ট্রেনে যাত্রীদের ভোটের টিকিট দিল বামেরা

মৌমিতা দেবনাথ
লোকাল ট্রেনে যাত্রীদের ভোটের টিকিট বিলি করছে বামেরা। কিন্তু কেন আচমকা এমন অভিনব পন্থা। বাম প্রার্থীদের বক্তব্য অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া নিয়ে এবং প্রত্যাহার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। একাধিক জায়গাতেই পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অনেকে।ডিওয়াইএফআই নেতার নেতৃত্বে অভিনব প্রচার করতে দেখা গেল বামেদের। উল্লেখ্য আগামী আটই জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। বোমা বিস্ফোরণ থেকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। উত্তর ২৪ পরগনায় বাম প্রার্থীরা এদিন যাত্রীদের টিকিট বিলি করলেন এবং যাত্রীরা বলছেন যে চোর তাড়ানোর টিকিট বিলি করলেন বাম কর্মী সমর্থকেরা।