জলপাইগুড়ি সায়ন সেন:– গ্রেফতার প্রতারক, তোলা হল আদলতে।
ধৃত বৈনব ঘোষকে জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা। যদিও থাকেন জলপাইগুড়ি শহরের কদমতলায় একটি বহুতল আবাসনে। অভিযোগ, সে কখনো নিজেকে ডাক্তার কখনো আইনজীবী, আবার কখনো সিআইডি পরিচয় দিয়ে প্রতারণা করেন। এরকমই একজন শিলিগুড়ির বাসিন্দা, ব্যবসায়ী পুস্কর দাশগুপ্ত। তার কাছে আইনজীবী এবং ইনভেস্টর হিসেবে পরিচয় দিয়ে গত দুবছরে প্রায় দশলক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন বৈনব। বুধবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অন্যদিকে, চিকিৎসক পরিচয় দিয়ে একজন স্কুল শিক্ষিকার সঙ্গেও প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।শিক্ষিকার কাছ থেকে প্রায় আট লক্ষ সাতান্নো হাজার টাকা হাতিয়ে নেন। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে ওই শিক্ষিকাও সম্প্রতি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে অভিযুক্ত বৈনবকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। বৃহস্পতিবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
এদিকে, অভিযোগকারী মহিলা এবং অভিযোগকারী ব্যবসায়ীর আইনজীবী সৌজিৎ সিংহ এবং শান্তনু ভৌমিকের দাবি, অভিযুক্ত একাধিক প্রতারণার ঘটনায় যুক্ত।

