মৌমিতা দেবনাথ
গ্রুপ লোনের টাকা আত্মসাৎ করার অভিযোগে অভিযুক্ত মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখল গ্রামবাসীরা
বেসরকারি ব্যাংক থেকে গ্রুপ লোন নিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগে এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে তার বাড়িতে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে তমলুকের খাড়ুইগ্রামে। গ্রামবাসীদের অভিযোগ ওই মহিলা বেশ কয়েকজন আরো মহিলাকে নিয়ে সুদের প্রলোভন দেখিয়ে একটি গ্রুপ তৈরি করে।এরপর বেসরকারি ব্যাংক থেকে এক কোটি টাকা লোন নেন তিনি।এরপরই নাকি সৃষ্টি হয় ঝামেলার। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ লোনের টাকা হাতে পেলে ওই মহিলা সেই টাকা কাউকে না দিয়ে অন্যত্র সুদে খাটায়। এমনকি দীর্ঘ পাঁচ বছর ধরে নাকি সেই টাকা পরিসোধও করা হয়নি। যদিও এ বিষয়ে মহিলার পাল্টে সাফাই , টাকা সবটাই কোম্পানিকে দেওয়া হত। লকডাউনের কারণে সময় অতিক্রম হয়ে যাওয়ায় তিনি টাকা শোধ করতে পারেননি কিন্তু সময় চেয়েছিলেন। আর সেটা নিয়ে তার উপরে চড়াও হয়েছে গ্রামের মহিলারা। ঘটনায় এদিন গোটা গ্রামে ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।

