স্বচ্ছ নিয়োগের দাবিতে রাজপথে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ।২০১৭ সালের গ্রুপ ডি-র ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাওড়ার কাজীপাড়া থেকে আন্দোলনকারীদের মিছিল শুরু হওয়ার কথা ছিল। সেই কথা মত সকাল থেকেই চাকরিপ্রার্থীরা কাজীপাড়া পড়ে জড়ো হতে শুরু করেন।তারপর মিছিল শুরু করতেই বাধা দেয় পুলিশ। প্রথমে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বাকযুদ্ধ লেগে যায়। পুলিশ মিছিল হটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলনকারীরা সরে যেতে নারাজ ছিল। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতির। পুলিশ তারপর চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়। আজ নবান্ন অভিযানে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্ত দাবিদাওয়া তুলে ধরতে চেয়েছিলেন চাকরি প্রার্থীরা।

