গ্রীষ্মে রৌদ্রের দাবদাহকে উপেক্ষা করেই পরিবেশের বার্তা নিয়ে কলকাতা থেকে সিকিম তিন বন্ধুর সাইকেল যাত্রা
মলয় দে নদীয়া:- কলকাতার দমদম , বেলেঘাটা এবং হুগলির মহানাদ থেকে তিন পরিবেশ প্রেমী বন্ধু পরিবেশের বার্তা দেবার উদ্দেশ্যে সটান সাইকেলে রওনা দিচ্ছেন সিকিমের উদ্দেশ্যে । তাদের সাথে আমাদের সংবাদ মাধ্যমের সাথে কথোপকথনের সুত্রে জানা গেলো তাদের একে অপরের সঙ্গে পরিচয় সোশ্যাল মিডিয়া থেকে , আর যেহেতু প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি একই রকমের সেই হেতু তারা একই উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন একই সাথে । তারা আমাদের আরো জানালেন যে তারা পথে ঘাটে সাধারণ মানুষকে পরিবেশ রক্ষার বা সচেতনতার বার্তা দেবেন ও তাদের কাজ শেষ হলে একই ভাবে তারা তিন জনেই ফিরে আসবেন । এদের মধ্যে দুইজন ফটোগ্রাফার রিপোর্টার ও অপর জন ব্যাবসায়ী । আবার সামনেই ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস । মূলত ওই দিনটি কে মাথায় রেখেই তাদের উপরিউক্ত সকল কর্মসূচি । তবে তাদের পথচারীরা এবং বিভিন্ন অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে । এমনটাই তারা জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে । এক নজরে জেনে নেওয়া যাক তারা আমাদের সংবাদ মাধ্যমকে যা জানালেন

