মৌমিতা দেবনাথ
তিনি সদ্য স্নাতক পাস করেছেন। আর স্নাতক পাশের পরেই এবছর পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে লড়বেন। ভোট প্রচারে তাই তার সঙ্গী সাইকেল। বিজেপির কনিষ্ঠতম প্রার্থী দীপঙ্কর সাউ। তিনি এবার পঞ্চায়েত ভোটে কোলাঘাটের বিজেপি প্রার্থী। উল্লেখ্য সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে প্রচারকার্যে ব্যস্ত প্রার্থীরা যেখানে বিভিন্ন সময় প্রাকৃতি প্রার্থীদের দেখতে পাওয়া যায়, গাড়িতে করে ভোট প্রচার করতে সেখানে এই যুবক সাইকেল চালিয়ে গ্রামের রাস্তা দিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন। প্রচারে বেরিয়ে তিনি জানালেন মানুষের যেসব চাওয়া পাওয়া গুলো আছে তার মধ্যে অন্যতম হলো গ্রামের রাস্তা এবং গ্রামে বেশিরভাগ মানুষেরই মাটির বাড়ি তাই তার ইচ্ছে আছে মানুষের সব সমস্যার সমাধান করার। বিজেপির সবচেয়ে কনিষ্ঠতম প্রার্থী এ বছর ভোটের প্রার্থী হয়ে আরো কি বললেন শুনুন।

