মলয় দে নদীয়া :- রাজের রাজনৈতিক দলগুলির মধ্যে এক মাত্র এস ইউ সি আই দল সারা বছর শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, বেআইনি সাট্টা, জুয়া, মদ, গাঁজার বিরুদ্ধে আন্দোলন করে। বাকিরা শুধু রাজনীতি করে আখের গোছানোর চেষ্টা করে, গতকাল নদীয়ার শান্তিপুরে প্রার্থীর স্বপক্ষে প্রচারে এসে দাবি করেন এস ইউ সি আই এর জেলা নেতৃত্ব। তবে সংখ্যায় খুব কম হলেও বেশ কিছু নিষ্ঠাবান এস ইউ সি আই কর্মী সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছেন বলে জানা গেছে। এরকম একটি রাজনৈতিক দল এস ইউ সি আই নদীয়া দক্ষিণ জেলার জেলা পরিষদের পাঁচটি আসনে প্রার্থী দিয়েছে। জেলা পরিষদের শান্তিপুর কেন্দ্রের ২৯ নং গয়েশপুর, বাগআঁচরা, হরিপুর অঞ্চলে এস ইউ সি আই-এর প্রার্থী হয়েছেন শান্তিপুরের মেলেরমাঠের বাসিন্দা নদীয়ার চাঁদ বিশ্বাসের স্ত্রী মালতি বিশ্বাস মিস্ত্রি। রান্না করা, বাচ্চা সামলানো সহ সংসারের কাজ সামলে বিকালে কর্মীদের নিয়ে প্রচার করছেন মালতিদেবী। মালতিদেবী এবং এস ইউ সি আই এর জেলা নেতা শঙ্কর নন্দী বলেন যে, দ্রব্য মূল্য বৃদ্ধি, দুর্নীতি, সার, কীটনাশক বিদ্যুৎ এর দাম বৃদ্ধি, বেকার বৃদ্ধি, নারী ধর্ষনের বিরুদ্ধে এবং সঠিক শিক্ষা ব্যাবস্থার দাবিতে তারা নিয়মিত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে কেন্দ্রিয় সরকার রেল, ব্যাংক, বীমা, পোস্ট অফিস সব বিক্রি করে দিচ্ছে। সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলির লুটে পুটে খাওয়ার রাজনীতির বিরুদ্ধে তারা। মালতিদেবীরা আরো জানান যে, তারা জানেন যে, ভোটের মাধ্যমে মানুষের মুক্তি আসবেনা। লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে যদি সমাজতান্ত্রিক ব্যাবস্থা প্রতিষ্ঠা করতে পারি তাহলেই মুক্তি আসবে। তাই মানুষকে এই কথা বোঝানোর জন্য তারা পথে নেমেছেন।
এস ইউ সি আই জেলা নেতৃত্ব সুস্মিতা জোয়ারদার বলেন, অতীতে এই গুটিকতক লোকের আন্দোলনে ইংরাজী চালু হয়েছিলো। বিভিন্ন জায়গায় জুয়া সাতটা মদের বিরুদ্ধে আন্দোলনে দুষ্কৃতীরা পিছু হটতে শুরু করেছে। আগামীতেও, বর্তমান শিক্ষানীতিতে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক না থাকা এ ধরনের বিভিন্ন বিষয়ে জোরালো আন্দোলন গড়ে তোলা হচ্ছে। অতীতে বিভিন্ন আন্দোলন ভিত্তিক রাজনৈতিক দলের সাথে যুক্ত হলেও ক্ষমতা দখলের জন্য কোনরকম সমেতা তারা করতে চান না। এমনকি সিপিএম সিপিআই এর মতন কমিউনিস্ট দলের সাথেও নীতি আদর্শের ভিত্তিতে মতানৈক্য তিনি স্পষ্ট করেন। প্রার্থীদের জয়ের বিষয়ে উৎসাহিত না হলেও এই কেন্দ্রিক যে মানুষকে সংগঠিত করা যাচ্ছে এবং তাদের কাছে পৌঁছানো যাচ্ছে সেটাই তাদের উদ্দেশ্য বলে জানান।

