গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিসের বিপুল পরিমান নেশার দ্রব্য সহ গ্রেফতার দুই।

জলপাইগুড়ি সায়ন সেন :: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিসের বিপুল পরিমান নেশার দ্রব্য সহ গ্রেফতার দুই।

শনিবার জলপাইগুড়ি কোতয়ালি থানার সাদা পোশাকের পুলিশ দলের সদস্যদের কাছে সূত্র মারফত খবর আসে দুই যুবক মোটর সাইকেলে করে নেশার সামগ্রী নিয়ে শহরের রাজবাড়ী এলাকা দিয়ে আসছে। সূত্রের খবর পাওয়া মাত্রই সাদা পোশাকের পুলিশ দল নির্দিষ্ট স্থানে  ছড়িয়ে পরে, কিছুক্ষন পরেই সূত্রের দেওয়া মোটর সাইকেলের বর্ণনা অনুযায়ী দুই বাইক আরোহীকে থামিয়ে তল্লাশি করলে উদ্ধার হয় নেশার জন্য ব্যবহৃত কাশির সিরাপ সহ বিপুল সংখ্যক ট্যাবলেট। বলে জানিয়েছে কোতয়ালি থানা কর্তৃপক্ষ।
ধৃতদের মধ্যে রয়েছে দেবী নগরের বাসিন্ধা অসিত মল্লিক এবং ময়নাগুড়ি জল্পেস মোড়ের নুরনবী ইসলাম ধৃতদের  রোববার আদালতে পেস করবে পুলিশ,