গোঁফ দিয়ে টোটো টানছেন এই ব্যক্তি

আচ্ছা কবি সুকুমার রায়ের গোঁফ চুরি যাওয়ার সেই কবিতাটি নিশ্চয়ই পড়েছেন। তবে এই ব্যক্তিকে দেখুন এনার গোঁফ চুরি না হলেও নিজের মস্ত মোটা গোঁফ দিয়ে আস্ত একটি টোটোর দড়ি টানলেন তিনি। চোখে না দেখলে যা বিশ্বাস করা দায়। শুনলে মনে হতেই পারে গুফের এত শক্তি যে টোটো পর্যন্ত টানা যায়। হ্যাঁ এটাই সত্যি। কারণ ছাপোষা এই শান্ত স্বভাবের মানুষটির শখ হল গোঁফ রাখা।তাকে কেউ কিছু বললেও সে কথায় তার কোন তাপ উত্তাপ নেই তার। তিনি হুগলির কানাইপুর পঞ্চায়েতের বাসিন্দা অশোক মাহাতো। এলাকায় তিনি পরিচিত গোফওয়ালা নামে।তার গোঁফ যেমন তার পরিচিতি তেমনি গোঁফ তার এক প্রকার শক্তি ও বটে। তাই জন্যই তো গোঁফ দিয়ে একের পর বড়সড়ো কারনামা করে আসছেন বছর 55 র অশোক মাহাতো।যুবক বয়স থেকেই তার নাকি শখ ছিল গোঁফ রাখার। গোঁফের জন্য স্ত্রী এর সাথে একাধিক ঝগড়াও হয়েছে।পেশায় তিনি একজন টোটো চালক। তবে তার গোঁফের কেরামতির দেখলে অবাক হতে হয় বৈকি। গোঁফ দিয়েই তিনি তুলে ফেলছেন বাটখারা, ইট, গোঁফ দিয়েই আবার টেনে আনছেন টোটো গাড়ি। যা এক কথায় অকল্পনীয়। আর তার এই গোঁফের আসল রহস্য লুকিয়ে আছে সর্ষের তেলে আর সর্ষের তেলি নাকি তার এত সুন্দর এবং মোটা গোফের রহস্য।গোঁফ দিয়ে ওয়েট লিফটিং এর মত একেবারে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে এখন তিনি গোটা এলাকায় অত্যন্ত জনপ্রিয়।