মলয় দে নদীয়া :-
গতকাল আনুমানিক রাত সাড়ে বারোটা নাগাদ নদীয়ার শান্তিপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকার বাসিন্দা বাপ্পা দাস শুতে যাওয়ার সময় লক্ষ্য করেন, তার ঘরে বিরাটাকার বিষধর একটি চন্দ্রবোড়া সাপ। পরিবারসহ বাইরে বেরিয়ে এসে তারা দপ্তরে ফোন করেন। আজ ভোরে বনদপ্তরের কর্মী, বন সহায়ক সুজিত মিস্ত্রি এসে উদ্ধার করে নিয়ে যায় বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে। তিনি জানান, বিট অফিসারের নির্দেশে ওই বিষধর সাপ থেকে তার স্বাভাবিক বাসস্থানে ফিরিয়ে দেওয়া হবে।
অন্যদিকে বিপদ মুক্ত হয়ে পরিবার প্রধান বাপ্পা দাস জানান, গতকাল তারা সারারাত জেগে ছিলেন , আজ ভোরে ওইসব থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর দুশ্চিন্তা মিটেছে।

