ঘরের মধ্যে থেকে এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বনগায়। গতকাল ঘটনাটি ঘটেছে বনগাঁর শিমুলতলা এলাকায়। জানা গেছে গত প্রায় ৫ মাস আগে ওই এলাকায় মৃত ওই গৃহবধূর বিয়ে হয়। বাড়িতে কোন ঝামেলা অশান্তি ছিল না কিন্তু এদিন আচমকাই ঘরের মধ্যে থেকে সাত সকালে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধুর পরিবারের সদস্যদের অভিযোগ তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

