গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য
পঞ্চায়েত ভোটের আগে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু ঘিরে উত্তেজিত হয়ে উঠেছে মুর্শিদাবাদের আজমির সারা এলাকা। জানা গেছে মৃত ওই তৃণমূল নেতার নাম আলতাব আলী এবং তিনি পেশায় একজন শিক্ষক। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলিবিদ্ধ হন। এরপর অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মধ্যরাতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আরো একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। জানা গেছে, মৃত ওই তৃণমূল নেতা মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর থেকে লোচনপুরে লালবাগ যাচ্ছিলেন বাইকে করে। ঠিক সেই সময় তাকে দুষ্কৃতীরা গুলি করে। এরপর তরি ঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হতে থাকে এরপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মধ্যরাতে তার মৃত্যু হয়। এই খুনের ঘটনায় কারা জড়িত আছে তাদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ