নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
সুবিশাল নারকেল গাছকে অক্ষত রেখে তৈরি করা হলো দোতালা বাড়ি।বাড়ির জায়গায় ছিল একটি সুবিশাল নারকেল গাছ সেটিকে না কেটেই তৈরি করা হলো বাড়ি। প্রবাদ আছে একটি গাছ একটি প্রাণ। তাই গাছ না কেটে দোতালা বাড়ি বানানো সিদ্ধান্ত নিয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার দাওকাডাঙ্গা গ্রামের বাসিন্দা অরিন্দম পাল। হাওড়া পুলিশের এএসআই পদে তিনি বর্তমানে কর্মরত। যে জায়গায় তিনি বাড়ি বানাবেন বলে ঠিক করেছিলেন সেখানেই ছিল বিশাল আকৃতির একটি নারকেল গাছ তাই সেটাকে না কেটে সেই জায়গাতেই দোতালা বাড়ি বানিয়ে অভিনব পন্থা দেখিয়ে দিলেন অরিন্দম বাবু। ছাদের ওপরেই দাঁড়িয়ে আছে নারকেল গাছটি এবং ছাদ থেকে নারকেল পারা যাচ্ছে। এক বিশাল নারকেল গাছকে ঘিরে তৈরি হয়েছে সুবিশাল বাড়ি যার নির্মাণ কার্য চলছে। স্বাভাবিকভাবে অরিন্দম বাবুর এই ধরনের উদ্যোগে হতভাগ পাড়া-প্রতিবেশী সকলে। এমন উদ্যোগ নেওয়ার পেছনে কারণ জানতে চাই অরিন্দম বাবু বললেন যে আসলে এই গাছটি তার মা লাগিয়েছিল তাই মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য বহু জায়গায় তিনি খোঁজ খবর করেন শেষ পর্যন্ত একজন মিস্ত্রি খোঁজ পান যে এই গাছটিকে অক্ষত রেখে বাড়ি নির্মাণ করেছেন। এমন অভিনব উদ্যোগে হতবাক সকলে।

