গয়েশপুর ১৮ নম্বর ওয়ার্ডে ‘আমরা কজন’ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট
মলয় দে নদীয়া :-আজ গয়েশপুর ১৮ নম্বর ওয়ার্ডে গান্ধী মেমোরিয়াল হসপিটালের পাশের মাঠে শুরু হল এক দিবসীয় ৮ দলীয় দিবালোক নক আউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আটটি দলই অংশগ্রহণ করছে স্থানীয় ক্লাবেরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ১৮ নম্বর ওয়ার্ডের স্বপ্না অধিকারী এবং প্রাক্তন ফুটবলার বাবলু ভৌমিক।

