মলয় দে নদীয়া:- দীর্ঘ গ্রীষ্মকালীন অবসান ঘটিয়ে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। তবে বজ্রবিদ্যুৎ এর পরিমাণ খুব বেশি থাকলেও কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ঝড়ের পরিমাণ কম থাকার কারণে বড়সড় ক্ষতির কথা শোনা যায়নি। তবে বৃষ্টির এক একভাবেই ছিল মধ্যরাত পর্যন্ত।
গতকাল নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের পেকেপাড়া এলাকায়, রাস্তার উপরে থাকা সুবিশাল প্রাচীন এক বটগাছ ভেঙে পড়ে। ভয়ানক সেই শব্দে বৃষ্টির মধ্যেই বেরিয়ে আসে এলাকাবাসী। লক্ষ্য করে একটি লরি সেখান দিয়ে যাওয়ার সময়, গাছ ভাঙার কবলে পড়ে। লরির একাংশ ক্ষতি হয়, অন্যদিকে বারোয়ারির নাট মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে লরির চালক বা সহযোগী কেউই আহত হননি।
গতকাল রাত থেকে ওই পথ অবরুদ্ধ হয়ে পড়ে প্রকাণ্ড গাছের ডালপালা রাস্তার উপরে পড়ে থাকার কারণে। সকাল দশটা বাজলেও, স্থানীয় পঞ্চায়েত পুলিশ প্রশাসন বা বিডিও অফিসের তরফে এখনো পর্যন্ত কোন তৎপরতা লক্ষ্য করেনি এলাকাবাসী। ফলে হলে ব্যাহত হচ্ছে অনেকটাই, ইলেক্ট্রিকের তারের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে। তাই একদিকে যেমন যাত্রীরা নাকাল তেমনি এলাকাবাসীও। তবে বারোয়ারির পক্ষ থেকে দাবি করা হয়েছে ওই নাট মন্দিরে ক্ষতিগ্রস্ত অংশ সারিয়ে দেওয়ার। যদিও পিডব্লিউডির পক্ষ থেকে এখনো কেউ এসে পৌঁছাননি ঘটনাস্থলে।

