গতকাল গভীর রাতে স্টেশনারি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার ফুলিয়া এলাকায়
মলয় দে নদীয়া :- গভীর রাতে দোকানের চালের টিন কেটে স্টেশনারি দামী দামী দ্রব্য ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পক দিল চোরেরা। ঘটনাটি ঘটে নদীয়ার রানাঘাট শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠ এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে । জানা যায় গতকাল রাত বারোটা নাগাদ দোকান বন্ধ করে দেন । আজ সকালে দোকান খোলার পর দেখতে পান দোকানের জিনিসপত্র সব এলোমেলো অবস্থায় পরে রয়েছে। এরপরই দোকানের চালের দিকে তাকাতেই দোকানদারের চক্ষু চড়ক গাছ। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশ প্রশাসনকে।

