গঙ্গা স্নান করতে এসে তলিয়ে গেল সত্তরোর্ধ্ব বৃদ্ধা

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বড়ডাঙ্গা পাড়ার বাসিন্দা সত্তরোর্ধ্ব মাধবী মন্ডল, অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতন গতকাল দুপুরে স্নান করতে যান বাড়ির কাছাকাছি কদবেল তলা ভাগীরথী ঘাটে। এরপর বিকাল গড়িয়ে গেলেও তিনি ফেরেন না, পরিবারের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে জানতে পারে ওই বৃদ্ধার স্থানের কিছু বস্ত্র রয়েছে ঘাটের পাশেই।
তবে ডুবে যেতে কেউই দেখেনি। পরিবারের পক্ষ থেকে স্থানীয় মেম্বার পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করলে, আজ সকালে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা টিমের ডুবুরি সহ কর্মীরা এসে পৌছান ভাগীরথীঘাটে। খোঁজ তল্লাশি চলছে সকাল থেকেই তবে এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বৃদ্ধার নাতি মানব মন্ডল বলে, ওই ঘাট খুব একটা বিপজ্জনক নয়, এলাকার অনেকেই সেখানে স্নান করে। তার শারীরিক অসুস্থতাও ছিল না, তবুও কি কারনে ডুবে গেলেন তা জানা নেই।