গঙ্গা দূষণ প্রতিরোধে মানুষকে সচেতনতার বার্তা দিতে উত্তরাখণ্ডের স্নাতক উত্তীর্ণ যুবক সৌরভ সিং সাইকেলে করে ভারত সফর করছেন

ভারত সরকারের স্বচ্ছতা অভিযানকে সফল করে তুলতে এবং গঙ্গা দূষণ প্রতিরোধে মানুষকে সচেতনতার বার্তা দিতে উত্তরাখণ্ডের স্নাতক উত্তীর্ণ যুবক সৌরভ সিং সাইকেলে করে ভারত সফর করছেন। গত ৫-ই নভেম্বর সৌরভ বদ্রীনাথ থেকে সাইকেল যোগে তার সফর শুরু করেন, এরপর হরিদ্বার হয়ে উত্তর প্রদেশ বিহার, ঝাড়খন্ড পশ্চিমবঙ্গে এসে গতকাল পৌঁছেছেন। কল্যাণীতে রাত্রি যাপনের পর আজ তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে যাবেন কন্যাকুমারী। ফেরার পথে অন্য রাজ্য হয়ে দিল্লিতে তাঁর সফর শেষ হবে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেসবুক বন্ধুকে আশ্রয় দিয়ে খুশি কল্যাণী বাসিন্দা চঞ্চল পাল। তিনি জানান, যে উদ্দেশ্য নিয়ে তিনি সাইকেল সফরে বেড়িয়েছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।