খোঁজ পাওয়া গেল দ্য গ্রেট খালির উত্তরসূরীর , জানেন কি কে সে?

মৌমিতা দেবনাথ,
খোঁজ পাওয়া গেল দ্য গ্রেট খালির উত্তরসূরীর , জানেন কি কে সে?
দ্য গ্রেট খালি সকলের কাছেই তিনি পরিচিত খালি নামে তার নাম শোনেনি বা ছবি দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। এবার খোঁজ পাওয়া গেল খালির উত্তরসূরীর। খালির গ্রামের খুব কাছেই বড় হয়ে উঠছেন আরো এক খালি যার নাম সিরাজ পাল, বয়স ১৮ বছর। উত্তরপ্রদেশের হামিরপুর থেকে ৬৫ কিলোমিটার দূরে তার বাসস্থান। খালির উচ্চতা যেখানে ৭ ফুট ১ ইঞ্চি, সেখানে সিরাজের উচ্চতা ৭ ফুট ২ ইঞ্চি। ওজন ১১৫ কেজি। বুকের ছাতির মাপ ১১০ সেমি।আশি থেকে নব্বই কেজি ওজনের জিনিস অনায়াসে তুলে ফেলতে পারে সে। সকলে এখন তাকেই বলছে সিরাজই আগামী দিনে খালির উত্তরসূরী।