খেলার মাঠ বাদে, সবেতেই চলছে খেলা, হতাশায় খেলোয়াড়রা

খেলার মাঠ বাদে, সবেতেই চলছে খেলা, হতাশায় খেলোয়াড়রা

মলয় দে নদীয়া:-খেলার মাঠ থেকে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করেছে “খেলা হবে” স্লোগান। বিরোধীদের সাথে হোক বা অন্তর্দলীয় , অথবা দল ভাঙ্গা গড়ার খেলা কিংবা আগামীর রণকৌশল অনুযায়ী খেলা, অব্যাহত হয়েছে সমস্ত রাজনৈতিক দলেই।
তবে নদীয়ার শান্তিপুরে খেলার মাঠে নিয়মিত অনুশীলন চললেও জোনাল স্পোর্টস এসোসিয়েশন এর আয়োজনে দীর্ঘদিন বন্ধ রয়েছে ফুটবল ক্রিকেট। খেলার জগতে রাজ্যের মধ্যে সাড়া ফেলা বেশকিছু ক্লাবের শান্তিপুরের বেশ কিছু উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। জেলাতেও তাদের কৃতিত্ব 18 টি জোনালের মধ্যে অন্যতম।
এই ধরনের বেশকিছু ক্লাবের কর্মকর্তারা, হয়ে পড়ছেন নিয়মিত অনুশীলন করা ছেলে মেয়েদের কথা ভেবে। মোবাইল থেকে মাঠমুখী করার আলোচিত হলেও , বাস্তবে অন্য চিত্র দেখা গেলো খেলার মাঠগুলিতে।বিদ্যালয়যগুলিতে পঠন-পাঠন না হলেও মূল্যায়ন করার ব্যবস্থা করেছে সরকার। তবে এক্ষেত্রে ঠিক উল্টো অনুশীলন থাকলেও মূল্যায়ন হচ্ছে না। এমনকি জোনাল এর মিটিং পর্যন্ত হয় না দীর্ঘদিন যাবৎ কাল এমনটাই অভিযোগ করছেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। তারা শান্তিপুর পৌরসভার পৌরপ্রধান সুব্রত ঘোষের সরনাপন্ন হয়েছিলেন সম্প্রতি। চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন অবিলম্বে খেলা চালু করা দরকার, ব্যাপারে বিধায়কের সাথে কথা বলে বিভাগীয় আধিকারিকদের সাথে আলোচনা করা হবে। তবে বিভিন্ন খেলা পরিচালনার জন্য জোনাল নির্বাচনেরও বিশেষ প্রয়োজন।
শান্তিপুরে নৈশকালীন বিভিন্ন পাড়ার ফুটবল ক্রিকেট উদ্বোধন করতে গিয়ে, হাতে ব্যাট নিয়ে অথবা পায়ে বল নিয়ে বিধায়ক পুরপ্রধান কে খেলতে দেখা যাচ্ছে, কিন্তু খেলোয়াড়রা কবে খেলবেন, এ প্রসঙ্গে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, সম্পর্কে তার কোনো আগ্রহ নেই তবে খেলাধুলার ব্যাপারে অবশ্যই জেলা ক্রীড়া দপ্তরে কথা বলবেন।ইতি মধ্যেই তিনি, এবছরের বিধায়ক তহবিল এর খেলার সামগ্রী বিতরণ করেছেন বেশ কিছু ক্লাবকে।
যদিও জোনাল স্পোর্টস এসোসিয়েশনের শান্তিপুর আঞ্চলিক কমিটির দায়িত্বে থাকা সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী একশ শতাংশ করোনা টিকা না দেওয়া পর্যন্ত, ফুটবল ক্রিকেট শুরু করা যাচ্ছিলো না, সেসময় পৌরসভা কে জানিয়েও প্রতিশেধক টীকা দেওয়া সম্ভব হয়নি, তাই এই বিলম্ব তবে,খুব শীঘ্রই চালু হবে। ইতিমধ্যেই বেশ কিছু খেলা, অনুযায়ী করিয়েছি আমরা, এমনকি জেলাতেও হয়েছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো ভোটার লিস্ট তৈরি হয়নি তবে আগামী 19 তারিখে এ বিষয়ে মিটিং আছে জেলায়।