খুদে শিল্পীর হাতের ছোঁয়ায় চাল , প্যারাসিটামল ট্যাবলেটের ওপর ফুটে উঠল অসাধারণ শিল্পকলা

মৌমিতা দেবনাথ
খুদে শিল্পীর হাতের ছোঁয়ায় চাল , প্যারাসিটামল ট্যাবলেটের ওপর ফুটে উঠল অসাধারণ শিল্পকলা
কথায় বলে শিল্প কখনো জায়গা বা পরিসর মাপে না। অবিকল এই কথাই যেনো বাস্তব রূপ পেল ক্ষুদে শিল্পী প্রিয়ার হাত ধরে। ছোট্ট মেয়ের হাতের ছোঁয়ায় চালজাতিওক্ষুদ্র কণা থেকে শুরু করে প্যারাসিটামল ট্যাবলেট এর ওপর বিভিন্নধরনের শিল্প কীর্তি ফুটে উঠলো। উত্তর ২৪ পরগনার গুমা নাথ পাড়ার বাসিন্দা প্রিয়া নাথ। ছোট থেকেই আঁকতে ভালোবাসে প্রিয়া ।পরিবারের আর্থিক অবস্থা সেরকম সচ্ছল নয় তবুও বহু কষ্টে বাবা মা প্রিয়ার এই ইচ্ছাকে গুরুত্ব দিয়ে তাদের সাধ্যমত চেষ্টা করছেন। চালের উপর ভারতের জাতীয় পতাকা আঁকা থেকে শুরু করে প্যারাসিটামল ট্যাবলেট এর ওপর বিভিন্ন দেবদেবীর মূর্তি দেশলাই বাক্স গাছের পাতার উপর বিভিন্ন ধরনের শিল্প ফুটিয়ে তোলে প্রিয়া। তার এই অসাধারণ প্রতিভা দেখে পাড়া-প্রতিবেশীরা, প্রত্যেকেই গর্বিত এবং তাকে যথেষ্ট উৎসাহ দেয় আরও এগিয়ে যাওয়ার জন্য।