খাসি চুরি করে পালানোয় কান ধরে উঠবস করানো হল দুই যুবককে

মৌমিতা দেবনাথ
খাসি চুরি করে পালানোয় কান ধরে উঠবস করানো হল দুই যুবককে
খাসি চুরি করে পালানোর শাস্তি স্বরূপ কান ধরে সকলের সামনে উঠবস করানো হলো দুই যুবককে। ঘটনাটি ঘটেছে গর্ভডাঙ্গা বুড়িরহাট এলাকায়। জানা গেছে, গর্ভডাঙ্গা থেকে খাসি ছাগল চুরি করে পালাতে গিয়ে বুড়িরহাট বাজারে গণধোলাই খায় ওই দুই যুবক। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গর্ভডাঙ্গায় বাবলু রায় বৈদ্য নামে এক ব্যক্তির বাড়ির পেছনে দুটি খাসি ছাগল বাধা ছিল। সেই খাসি ছাগল দুটিকে বাইকে তুলে নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। এরপরে সেই ছাগলের মালিক চোর চোর বলে চিৎকার করতে থাকে এবং ওই দুই যুবক বুড়িরহাট বাজারে এসে পৌঁছালে, স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। এরপর খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই দুই যুবককে আটক করে নিয়ে যায়। ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে যায় এলাকায়।