খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের তিনজন।

মালদা- খাদ্যে বিষক্রিয়া মিশিয়ে অসুস্থ হয়ে পড়লেন একই পরিবারের তিনজন। ঘটনাটি ঘটেছেবামনগোলা থানার সোনাকান্দর এলাকায় । তিনজনের মধ্যে দুইজনের চিকিৎসা চলছে বামনগোলার মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে। শনিবার সকালে একজনকে আশঙ্গাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে মালদামেডিকেল কলেজ ও হাসপাতালে।মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ব্যাক্তির নাম রামপ্রসাদ মন্ডল (৩২), তার স্ত্রী পূজা মন্ডল (২৮) এবং এক ভাই সন্তোষ মন্ডল (২৭)।এই বিষয়ে পরিবারের আত্মীয় জানিয়েছেন , শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎই ওই তিনজন অসুস্থ হয়ে পড়ে। রাতে তাদের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাতের খাবার থেকে কোন বিষক্রিয়া মিশিয়ে ছে ওই তিনজনের মধ্যে। তাতেই তিন জন অসুস্থ হয়ে পড়ে।