খাঁচায় বন্দি মা সরস্বতী অন্যদিকে দাঁড়িপাল্লায় টাকা সরস্বতী পুজোর এ বছরের অভিনব থিম

নিজস্ব প্রতিবেদন মৌমিতা দেবনাথ
খাঁচায় বন্দি মা সরস্বতী অন্যদিকে দাঁড়িপাল্লায় টাকা সরস্বতী পুজোর এ বছরের অভিনব থিম
আর মাত্র একদিন আর তারপরেই বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা। বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে শিক্ষার্থীরা। কিন্তু বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি উঠে এসেছে তাতে যেন অসন্তুষ্ট বিদ্যার দেবী। আর সরস্বতী পূজায় এই ভাবনাকে কাজে লাগিয়ে নতুন থিম নিয়ে এলো কলকাতার কাকুড়গাছি এলাকার শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পূজা উদ্যোক্তারা। একদিকে খাঁচায় বন্দি মা সরস্বতী আর অন্যদিকে দাঁড়িপাল্লায় টাকা দিয়ে বিদ্যার দেবীকে মাপছেন পার্থ অর্পিতা। শিক্ষক নিয়োগ কাণ্ডে যে ব্যাপক দুর্নীতি উঠে এসেছে তা নিয়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। অবিকল সেই বিষয়টিকেই সরস্বতী পুজোর থিমে নিয়ে এলো এই ক্লাবের পূজা উদ্যোক্তারা। এই থিমে দেখানো হবে দাঁড়িপাল্লারটির দুই পাল্লায় রাখা হয়েছে সরস্বতী এবং টাকা। কিন্তু টাকার ওজন এতটাই যে টাকার ভারে হেলে পড়ছেন মা সরস্বতী। শুধু এইটুকু নয়। থিমের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলে ধরা হয়েছে। যে থিম নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে।