মৌমিতা দেবনাথ
মা তো মাই হয় সে মানুষ হোক বা অন্য কোন জীব। সন্তানদের জন্য মায়ের মমতা কোন কখনোই কম হয় না। যেকোনো পরিস্থিতিতে বাচ্চাকে আগলে রাখতে নিজের সর্বস্বটুকু উজাড় করে দেন মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট কুকুর ছানাকে আগলে রাখছে তার মা। আসলে বিষয়টি কিছুটা অন্য রকম। ভিডিওটি দেখে আপনি স্পষ্ট হয়তো বুঝতেই পারছেন। ভাইরাল হওয়া ভিডিওটি দেখে যা বোঝা যাচ্ছে এক যুবকের ইলেকট্রিক সুইচ বোর্ড নষ্ট করে দিয়েছে কুকুর ছানাটি। মা এবং বাচ্চা দুজনকেই বকছেন ওই যুবক। আর চুপচাপ দুজনেই সবকিছু শুনছে।কিন্তু এরপরে ঘটলো আসল ঘটনা। জুতো খুলে ছোট্ট কুকুর ছানাটিকে মারতে গেলেই ওই যুবককে বাধা দিচ্ছে মা কুকুর। যতবার জুতো তুলছেন ততবারই ঘটছে একই ঘটনা। শত মন খারাপের মাঝেও মা ও সন্তানের এমন মেলবন্ধনের দৃশ্য এক নিমেষে মন ভালো করে দেবে আপনার।

