কোচবিহারে নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ
কোচবিহারে নাবালিকাকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ এসপি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মী সমর্থকেরা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির মহিলা মোর্চা। এসপি অফিসের সামনে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে। রাস্তায় ধরনায় বসে পড়েন তারা, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তারা কোনো আশ্বাস পাচ্ছেন তারা এভাবেই বসে থাকবেন রাস্তায়। আর যদি তারা কোন আশ্বাস না পান তাহলে আগামী দিনে এর বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন।

