কেষ্টহীন বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর

মৌমিতা দেবনাথ,
অনুব্রত গড় বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে নেই কেষ্ট। গরু পাচার মামলায় অনুব্রত জেলে।অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর প্রথমবার বোলপুর সফরে যাচ্ছেন তিনি। সেখানে প্রশাসনিক নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পঞ্চায়েত ভোটের আগে এই বীরভূম সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সভা বীরভূমে অথচ কোথাও নেই কেষ্টোর ছবি। বীরভূমের ভরসা অনুব্রত মণ্ডল এখন জেলে। আপাতত তাই অনুব্রত ঘনিষ্ঠদের হাতেই জেলার দায়িত্বভার দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে আজ মুখ্যমন্ত্রীর বীরভূম সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।