মলয় দে নদীয়া :- রানাঘাট তপশিলি কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তার নিজের এলাকায় ভোট দিলেন সকাল সকাল। তিনি জানান এরপর বিভিন্ন বুথ ঘুরে দেখবেন তিনি। ইতিমধ্যেই তিনি বিভিন্ন প্রান্ত থেকে খবর পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে দেওয়া হয়নি। শহরের রূটমার্চ করালেও, তাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়নি রাজ্য পুলিশ। তিনি এ বিষয়ে এসপির সাথে কথা বলেছেন, তাকে অসুস্থ করা হয়েছে সকালেও বেশকিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে বলে। তবে সেক্ষেত্রেও তিনি খোঁজ নিয়ে দেখেছেন, এটা শুধুই কথার কথা। তবে মানুষের প্রতিরোধ গড়ে উঠেছে বিভিন্ন গ্রামে, বেশ কিছু জায়গায় উত্তেজিত জনতা ভোট লুঠকারীদের ঘটিয়ে দিতে সক্ষম হয়েছে। মানুষের জোটকে তিনি স্বাগত জানিয়েছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে তৃণমূল, ব্যাপক ছাপ্পা রিগিং করবে এমনটাই বেশ কিছু খবর পেয়েছেন তিনি আর সেইসব কেন্দ্রেই পৌঁছাতে চলেছেন তিনি, এমনটাই জানালেন আমাদের।

