গতকাল, আলিপুর আদালত থেকে বের হওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে আরজি জানালেন নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেপ্তার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।অভিষেকের কনভয়ে হামলা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় রাজেশ মাহাতো সহ ৯ কুড়মি নেতার গ্রেফতারি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সে প্রসঙ্গে এবার মুখ খুললেন পার্থ। তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর উপর তার আস্থা আছে । ওনারা নিশ্চয়ই বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবেন। তিনি আরো বলেন,কুড়মি আন্দোলন সামাল দেওয়ার জন্য দমন পীড়নের রাস্তা সঠিক নয়। উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার গতকাল আলিপুর আদালতের পেশ করা হয় তাকে। কি বললেন পার্থ চট্টোপাধ্যায় শুনুন ।

