কিছুক্ষণ বাদেই বিরোধী দলনেতা আসতে চলেছেন নদীয়ার ফুলিয়ায়, সভা করবেন চাকদাতেও

মলয় দে নদীয়া :-আজ ফুলিয়ায় নির্বাচনী জনসভা করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন এই সভা কে ঘিরে সকাল থেকেই চলছে চূড়ান্ত শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিন ফুলিয়া জনরঞ্জন কেন্দ্রের মাঠে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গ্রাম সভা সমিতি এবং জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের প্রচারের উদ্দেশ্যে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জানা যায় আজ বেলা বারোটা নাগাদ জনসভা করতে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী। প্রশাসনিক অনুমতি রয়েছে সকাল ন’টা থেকে দুপুর 1 টা পর্যন্ত। এরপর ওই মাঠে বিকাল পাঁচটা পর্যন্ত তৃণমূলের, একটি কর্মসূচি জন্য প্রশাসনিক অনুমতি আছে বলেই জানা গেছে।
তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, এই সবার অনুমতি প্রসঙ্গে প্রশাসনিক চরম অসহযোগিতার কথা। তারা বলেন, তারা জানতে পেরেছেন তৃণমূলের কর্মসূচি বিকালে, তবুও ইচ্ছাকৃতভাবে দুপুরে বেশিক্ষণ সময় না দিয়ে সকাল ন’টা থেকে সময় দেওয়া হয়েছে, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা এসে পৌছাতে না পারেন। তবে নেতৃত্ব আশাবাদী যতই বাধা সৃষ্টি হোক না কেন বিরোধী দলনেতার বক্তব্য শুনতে শুধু বিজেপি কর্মী সমর্থকই নয়, জন জোয়ারে পরিণত হবে সাধারণ মানুষের উপস্থিতিতে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায় এরপর , শুভেন্দু অধিকারী যাবেন চাকদাহে সেখানেও একটি জনসভা করবে