মৌমিতা দেবনাথ
কাউন্সিলর হয়েও টিভি সারাইয়ের কাজ করে উপার্জন করছেন
তিনি জনপ্রতিনিধি একজন কাউন্সিলর যেখানে মানুষের নিত্যদিন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে ঠিকমতো মানুষকে পরিষেবা না দেওয়ার সেখানে পুরুলিয়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের চিত্রটি একেবারে আলাদা। এই ওয়ার্ডের কাউন্সিলর আবির সেনগুপ্ত টিভি সারাইয়ের কাজ করেও মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন পরিষেবা। বিগত ১২ বছর ধরে তিনি টিভি সারাইয়ের কাজ করেন এটাই তার উপার্জনের প্রধান মাধ্যম এবং মানুষের যে কোন রকম সমস্যাতেই তিনি ছুটে যান। তাদের পাশে থাকেন। সকাল থেকেই তিনি টিভি সারাই করেন আর মানুষ যেকোন রকম দরকারে পৌঁছে যান তার দোকানে। এলাকায় তার কাজ নিয়ে সকলেই খুশি। এমন দৃশ্য সাধারণত দেখা যায় না যেখানে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হামেশাই দুর্নীতির অভিযোগ ওঠে সেখানে আবির সেনগুপ্তর মত কাউন্সিলর সকলের কাছে দ্রষ্টব্য।

