কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা, থানার সামনে বিক্ষোভ অনুরাগীদের

কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে দুষ্কৃতী হামলা, থানার সামনে বিক্ষোভ অনুরাগীদের
কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের বাড়িতে আচমকা দুষ্কৃতী হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠলো কল্যাণী। রাতের অন্ধকারে এদিন তার বাড়িতে আচমকাই হামলা চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় অবশেষে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তাল হয়ে উঠল কল্যাণী থানা চত্বর। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখায় অনুরাগীরা। তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতার করতে হবে। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা পর্দায় কিভাবে কার্যত উত্তেজিত হয়ে উঠেছে গোটা কল্যাণী থানা চত্বর। তাদের অভিযোগের তীর শাসকদলের দিকে। এরপর পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও এ বিষয়ে গয়েশপুর উদ্বাস্তু সেলের সভাপতি বিশ্বজিৎ মন্ডল এই ঘটনাকে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে জানিয়েছেন।