কল্যাণীতে করোনা ফের ঊর্ধ্বমুখী। আক্রান্ত একাধিক সরকারি আমলা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা।
নদীয়ার কল্যাণীতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জনের পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। এই নিয়ে কল্যাণী পৌরসভা এলাকায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১১৬। কল্যাণীর মহকুমা শাসক থেকে শুরু করে, পৌর প্রশাসক এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সকলেই করোনায় আক্রান্ত হয়েছেন।

