নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
কল্যাণী শিল্পাঞ্চলে বিধ্বংসী আগুন,আজ ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ আচমকা আগুন লাগে কল্যাণী শিল্পাঞ্চলের একটি পরিত্যক্ত গোডাউনে। ওই সময় গোডাউনটিতে মজুত করা ছিল প্রচুর বাক্স। স্থানীয় বাসিন্দারা ওই কারখানায় আগুনের শিখা দেখতে পেয়ে খবর দেয় দমকল বিভাগে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে দমকল বিভাগের দুটি ইঞ্জিন ও কর্মীরা। প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রের খবর আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ আগুন নেভানোর কাজে যুক্ত ছিল। দমকল কর্মীদের সাহায্য করেছে স্থানীয় বাসিন্দারাও। দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দা সকলের মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে হঠাৎ কেন এরকম বিধ্বংসী আগুন জ্বলে উঠল গোডাউনে তা বুঝতে পারছেন না কেউ।

