কলেজে না এলে ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি দাদাদের

একদিকে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় যখন উত্তাল গোটা রাজ্য ঠিক সেই মুহূর্তে উঠে গেল আরো চাঞ্চল্যকর খবর। কলেজে না এলে ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি দিল কলেজের দাদারা। ঘটনাটি ঘটেছে,পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে। ওই ছাত্রের নাম প্রদীপ কুমার ঘনা। সে দ্বিতীয় বর্ষের ইংরেজি অনার্সের ছাত্র। তার অভিযোগ,২৮ শে আগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার সমাবেশে তাকে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়ার হচ্ছে। রাজি না হওয়ায় ফোনে পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আতঙ্কে পড়ুয়া স্কুলে যেতে পারছে না।অভিযোগ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে। যদিও কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।