কলকাতায় নতুন ছবি শাহজাদার প্রচারে বলি হার্টথ্রব কার্তিক আরিয়ান

মৌমিতা দেবনাথ,
কলকাতায় নতুন ছবি শাহজাদার প্রচারে বলি হার্টথ্রব কার্তিক আরিয়ান
শহরে বলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। কিন্তু হঠাৎ কেন তিনি শহরে ভাবছেন তো? না কোন শুটিং নয় বরং নিজের নতুন ছবি শাহজাদার প্রচারে তিনি কলকাতায় পৌঁছালেন। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছেন কৃতি সানন এবং কার্তিক আরিয়ান অভিনীত রোহিত ধাওয়ান পরিচালিত নতুন ছবি শাহজাদা। কলকাতায় পৌঁছেই তিনি আগরপাড়ার এনআইটি ক্যাম্পাসে যান ছবির প্রচারে। হ্যান্ডসাম হাংক কার্তিক আরিয়ান কে দেখতে উপচে পড়েছিল পড়ুয়াদের ভিড়। ভালোবাসার শহরে পৌঁছে তিনি দিয়ে গেলেন ভালবাসার বার্তা। তবে এই প্রথম নয় এর আগেও তিনি ছবির প্রচারে কলকাতায় এসেছেন আর যখনই এসেছেন কলকাতার প্রশংসায় তিনি পঞ্চমুখ ছিলেন। এবারে ও তার অন্যথা হলো না। যাওয়ার ইচ্ছা না থাকলেও কাজের কারণে তিনি যাওয়ার আগে সকলের থেকে মিষ্টি বিদায় চাইলেন। আপাতত তার নতুন ছবি শাহজাদা কেমন হবে তা আগামী দিনে দর্শকই বলবে।