কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারির পরই কলকাতায় হাজির হলেন ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কলকাতা পৌঁছেছেন। কিন্তু কেন আচমকা শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রধান।গত নভেম্বরেই তৃতীয়বারের জন্য ইডির প্রধান হিসাবে এসকে মিশ্রকে বহাল করেছে কেন্দ্র। আরও ১ বছরের জন্য বাড়িয়েছে ওই পদে সঞ্জয়ের কাজ করার মেয়াদ। নিয়োগ দুর্নীতি কান্ডের তদন্ত যখন নতুন মোর নিয়েছে তখনই শহরে ইডির ডিরেক্টরের প্রধান হাজির হওয়ায় শুরু হয়েছে জল্পনা। জানা গেছে তদন্তকারীদের সঙ্গে তিনি বেশ কয়েকটি বৈঠক করতে পারেন। পাশাপাশি, রাজ্যে ইডি যে সমস্ত আর্থিক দুর্নীতির তদন্ত করছে, সেগুলি কী অবস্থায় রয়েছে, তার রিপোর্টও জানতে পারেন তিনি। তবে ইডির ডিরেক্টরের শহরে হাজির হওয়ায় শুরু হয়েছে জল্পনা।

