মৌমিতা দেবনাথ,
কলকাতায় এক ধাক্কায় কমলো ২ ডিগ্রী তাপমাত্রা, চাকদহের তাপমাত্রাইবা কত?
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আজ কলকাতায় এক ধাক্কায় কমে গেল দুই ডিগ্রি তাপমাত্রা। সেই সাথে চাকদাতেও কমলো তাপমাত্রা। বছরের শুরুতেই বেশ জাকিয়ে শীত পড়েছিল বঙ্গে কিন্তু মধ্য জানুয়ারি থেকেই বেশ গরম অনুভূত হচ্ছিল এবং চড়েছিল তাপমাত্রার পারদ। সকলেই ভেবেছিল যে শীত হয়তো এ বছরের মত বিদায় নিয়েছে কিন্তু বিদায় নেওয়ার পূর্বে এ যেন শীতের লাস্ট ইনিংস চলছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিন হয়তো এরকমই চলবে শীতের খেলা আর এর পরেই হয়তো বঙ্গ থেকে এবছরের মত বিদায় নেবে শীত।

