মৌমিতা দেবনাথ
বাঙালির অন্যতম দর্শনীয় স্থান পুরী এবার আসতে চলেছে এক্কেবারে হাতের মুঠোয়। খুব শীঘ্রই চালু হতে চলেছে হাওড়া পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস।দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দক্ষিণ পূর্ব রেল। যা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। কিন্তু কবে থেকে চালু হচ্ছে হাওড়া পুরী রুটে বন্ধে ভারত এক্সপ্রেসের যাত্রা জানুন, রেলের তরফে জানা যাচ্ছে আগামী মাস তথা মে তে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোন কিছুই জানানো হয়নি। কবে থেকে চালু হবে এবং কত হবে বন্দে ভারতের ভাড়া তা এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই বলা হয়নি। তবে হাওড়া পুরী রুটে বন্ধ ভারত এক্সপ্রেস চালু হলে যে পর্যটকদের পক্ষে বেশ সুবিধায় হবে তা বলাই বাহুল্য।

