কবর খুঁড়ে উদ্ধার গৃহবধূর মৃতদেহ, রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য

মৌমিতা দেবনাথ,
কবর খুঁড়ে উদ্ধার গৃহবধূর মৃতদেহ, রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য
আদালতের নির্দেশে কবর খুঁড়ে উদ্ধার করা হলো গৃহবধুর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের একটি গ্রামে। জানা গেছে মৃত ওই গৃহবধুর নাম ফিরোজ খাতুন। শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মৃত ওই গৃহবধুর পরিবারের অভিযোগ গত ২৩ শে জানুয়ারি তাকে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয়। মৃতার পরিবারের অভিযোগ ওই গৃহবধূর স্বামীর অন্য একজনের সাথে সম্পর্ক ছিল। ন বছর আগে তাদের বিয়ে হয় এবং ওই গৃহবধূ তিন সন্তানের মা। ঘটনায় গোটা শ্বশুর বাড়ির লোক জড়িত আছে। এ বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য মাটি খুঁড়ে তোলা হলো মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।