এবার মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য আর দরকার হবে না ইলেক্ট্রিকের কিন্তু কিভাবে?

মৌমিতা দেবনাথ
এবার মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য আর দরকার হবে না ইলেক্ট্রিকের কিন্তু কিভাবে?
মোবাইল ফোন বর্তমানে আধুনিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। দিনের শুরু থেকে শেষ ফোন ছাড়া আধুনিক জীবন একেবারে অচল। আর সেই ফোনের যদি একবার চার্জ চলে যায় তাহলে পড়তে হয় ঝক্কিতে। কখনো ফোন চার্জে বসিয়ে কাজের তারায় সুইচ অন করতে বেমালুম ভুলে যায় কেউ, আবার কখনো ফোনে যে চার্জ নেই সেটাই মাথায় থাকে না। কিন্তু এবার হতে চলেছে সব মুশকিল আসান। কারণ মোবাইল ফোন চার্জ দিতে এবার আর প্রয়োজন হবে না কোন ইলেক্ট্রিকের কি অবাক হচ্ছেন তো।অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করতে চাইছে সারা বিশ্ব। যেখানে সৌর বিদ্যুৎ কে কাজে লাগিয়ে গোটা বিশ্বে বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কৃত হয়েছে সেখানে ভারতের বহু গ্রামীন এলাকাতে আজও বিদ্যুৎ পৌঁছায়নি।আধুনিক প্রযুক্তি নির্ভর সমাজে অনেক সময়ই মোবাইল ফোন চার্জ করার সমস্যায় ভোগে মানুষ। সেই সব সমস্যা থেকে মুক্তির উপায় হল সোলার মোবাইল চার্জার।এর সাহায্যে সূর্যালোকের শক্তিতেই চার্জ করে নেওয়া যাবে মোবাইলের ব্যাটারি। সোলার মোবাইল চার্জার বহন করা ও অত্যন্ত সুবিধা জনক। এখন প্রশ্ন হল কিভাবে চলে এই সোলার চার্জার? সোলার চার্জার চলে সৌরশক্তিতে, বাড়িতে তাই বিদ্যুৎ না থাকলেও কোন সমস্যা নেই। কিন্তু কিভাবে কি কাজ করে?
বারান্দায় বা বাড়ির বাইরে যে কোনও খোলা জায়গায় সোলার চার্জার রাখতে হবে।
দিনের বেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এটি মোবাইল ফোন চার্জ করা শুরু করবে। হয়ে গেল তো বিনা ইলেকট্রিক ব্যবহার না করেই মোবাইল চার্জ করার সমস্যার সমাধান।