নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
এটিএম থেকে বের হবে সোনা, দেশের প্রথম গোল্ড এটিএম মেশিন চালু হল।
যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে চলতেই ডিজিটাল হয়েছে দেশ। আধুনিক পরিষেবা সাধারণ মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। আর এবার মানুষের সোনা কেনার সমস্যাকে কয়েকগুণ কমাতে চালু হতে চলেছে গোল্ড এটিএম মেশিন।এ টি এম এ এবার বের হবে সোনা, কার্ড সোয়াইপ করলেই সোনা আপনার হাতের মুঠোয়। ভাবছেন কিভাবে? দেশের প্রথম গোল্ড এটিএম মেশিন চালু হলো হায়দ্রাবাদে।হায়দরাবাদে এই এটিএম চালু করেছে গোল্ডসিক্কা নামে একটি সংস্থা। জানা যাচ্ছে এর মাধ্যমে খুব সহজেই সাধারণ মানুষ ২৪ ক্যারেটের গোল্ড কয়েন কিনতে পারবেন।হায়দরাবাদভিত্তিক কোম্পানি গোল্ডসিক্কা প্রাইভেট লিমিটেড ওপেনকিউব টেকনোলজিস হায়দরাবাদে এই সোনার ATM ইনস্টল করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি সাধারণ ATM -এর মতোই কাজ করবে। সাধারণ ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেই কোনও ব্যক্তি এই সোনা কিনতে পারবেন।গোল্ডসিক্কা কোম্পানিটি মূলত, সোনা কেনা-বেচা করে। সংস্থার CEO সি.তরুজ জানিয়েছেন, এই এটিএম থেকে ০.৫ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন তুলতে বা কিনতে পারবেন। এক্ষেত্রে ওইদিন সোনার দাম কত থাকছে, তার উপরেই হবে সোনার দাম। সোনার রেট ATM মেশিনেই লাইভ দেখানো হবে। এরফলে কোনও জালিয়াতির ঘটনা ঘটবে না, লেনদেনে স্বচ্ছতা বজায় থাকবে বলে আশাবাদী গোল্ডসিক্কা। পাশাপাশি কোম্পানির তরফে জানানো হয়েছে, ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাওয়া যাবে।কোম্পানির পরিকল্পনা রয়েছে, আগামী দুই বছরে ভারত জুড়ে প্রায় ৩০০০ গোল্ড ATM খোলার পরিকল্পনা করা হয়েছে।গোল্ডসিক্কা জানিয়েছে, “আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, যে আমরা সফলভাবে গোল্ড এটিএম চালু করেছি। এই পদক্ষেপের মাধ্যমে আধুনিক ভারতকে ফের একবার সোনার পাখিতে পরিণত করার দিকে তারা এগিয়ে চলেছে।

