নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু রেল কর্মীর।ট্রেনের ধাক্কায় আবারও মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির। পেশায় ওই ব্যক্তি একজন রেল কর্মী। ডামডিম ও নিউ মালের মধ্যবর্তী এলাকায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই রেল কর্মীর। অত্যন্ত দুর্বিসহ সেই ভিডিওটি ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। যে ট্রেনের ধাক্কায় ঐ ব্যক্তির মৃত্যু হয় সেটি ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তীব্র গতিতে ছুটে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস হঠাৎই ধাক্কা মারে ওই ব্যক্তিকে। এরপরই ট্রেন থেমে যায় এবং ওই স্থানে ভিড় জমে যায় মানুষের। যার ফলে বেশ কয়েক ঘন্টা বন্ধ করে রাখা হয় রেল পরিষেবা। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় রেল পুলিশে। সকলের প্রচেষ্টায় এবং রেল পুলিশের তৎপরতায় ওই ব্যক্তির দেহ নামানো হলো।

