মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উড়িষ্যার বালেশ্বর। চারিদিকে হাহাকার আর্তনাদ। জল ভরা দুটো চোখ খুঁজছে প্রিয়জনকে কখনো হাসপাতালে তো কখনো অস্থায়ী মর্গে। সারি সারি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে সাদা কাপড়ে মুরে কিন্তু তার মধ্যেই ধরা পড়ল এক নির্মম দৃশ্য। একদিকে যখন হাহাকার কান্না অন্যদিকে দুর্ঘটনা গ্রস্থ ট্রেনের কামরা থেকে চলছে অবাধে লুটপাট। তাও আবার রেল পুলিশের সামনেই হতভাগ্য যাত্রীদের জিনিসপত্র বাছাই করে বস্তা ভর্তি করে নিয়ে যেতে দেখা গেল । উল্লেখ্য গত শুক্রবার সন্ধ্যে ৬:৫৫ মিনিট নাগাদ চেন্নাই গামী করমন্ডল এক্সপ্রেস সজোরে ধাক্কা মারে মাল বাড়িতে আর তারপরই ধ্বংস স্তুপে পরিণত হয় উড়িষ্যার বালেশ্বর। ট্রেনের কামড়াগুলো দুমড়ে মুচরে পালটি খেয়ে যায়। ভাগ্যের জোরে যারা বেঁচে ফিরেছেন তারা অনেকেই জানিয়েছেন একদিকে মৃত্যু যন্ত্রণায় মানুষ কাতরাচ্ছে অন্যদিকে স্থানীয়রা তাদের হাত থেকে সোনার গয়না চেন। চুরি করছে। ট্রেনের কামড়ায় যাত্রীদের গুরুত্বপূর্ণ কোন নথি থাকতেই পারে প্রশ্ন উঠছে, প্রশাসনের সামনেই কিভাবে এমন অবাধে লুটপাট চলছে।

