একটি আগ্নেয়অস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

একটি আগ্নেয়অস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।
নাম মহিদুল গাজী ।
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার ডাকবাংলা ফুটবল মাঠ এলাকার ঘটনা ।
পুলিশ সূত্রে জানা যায়_গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানার পুলিশ ডাকবাংলা ফুটবল মাঠ এলাকা ঘিরে ফেলে ।
এবং সেখান থেকে মহিদুল গাজী নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে । তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি ।
ধৃত মইদুল গাজীর নামে এর আগেও একাধিক অভিযোগ আছে থানায় ।
আজ তাকে বসিরহাট মহাকুম আদালতে তোলা হয়।