একই ফ্লেক্সে অধীর অভিষেক এবং মমতা সেলিম, তুঙ্গে রাজনৈতিক তরজা

একই ফ্লেক্সে অধীর অভিষেক এবং মমতা সেলিম, তুঙ্গে রাজনৈতিক তরজা
একই ফ্লেক্সে অধীর অভিষেক এবং মমতা সেলিম। উপরে লেখা, বিজেপি হটাও ইন্ডিয়া বাঁচাও। নিচে লেখা ইনকিলাব জয় বাংলা।
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।তিন দলই বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র শরিক। কিন্তু এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের বিরোধ অব্যাহত। তার মধ্যেই এই তিন দলের নেতানেত্রীদের ছবি-সহ ফ্লেক্স নিয়ে উত্তাপ ছড়াল রাজনীতিতে। শনিবার হুগলির একাধিক জায়গায় ইন্ডিয়ার সেই ফ্লেক্স নজরে আসার পরেই রাজনৈতিক স্তরে চাপানউতোর শুরু হয়েছে।জেলার একাধিক ব্লকে দেওয়া ওই ফ্লেক্সে বিজেপিকে হঠাতে বিরোধী জোট ইন্ডিয়ার সমর্থনে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে। দলীয় নেতাদের ছবি দেওয়া থাকলেও তিনটি দলের নেতৃত্বদের দাবি যে তারা কেউই এমন ফ্লেক্স লাগাননি। একদিকে যখন ইন্ডিয়া জোটের সমর্থনে বিরোধী শক্তি গুলিকে আহ্বান জানানো হচ্ছে অপরদিকেই তৃণমূলের তীব্র বিরোধিতায় সিপিআইএম কংগ্রেস। অপরদিকে তৃণমূলেরও দাবী তারাও এই ফ্লেক্স দেননি।
ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।